Warranty Policy
❇️ ওয়ারেন্টি নীতিমালা (আল আকসা কম্পিউটার্স)
সর্বশেষ হালনাগাদ: ০২ জুলাই ২০২৬
সম্মানিত গ্রাহকদের কথা মাথায় রেখে আমরা গ্রাহকদের সুবিধার্থে গ্রাহকবান্ধব ওয়ারেন্টি নীতিমালা প্রণয়ন করেছি। নিচে আমাদের ওয়ারেন্টি নীতিমালাগুলো সহজভাবে ব্যাখ্যা করা হলো। একটি নির্বিঘ্ন ও ঝামেলামুক্ত কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে অনুগ্রহ করে নিম্নলিখিত ওয়ারেন্টি সংক্রান্ত নিয়ম ও শর্তাবলী পড়ে নিন।
◼️ আল আকসা কম্পিউটার্স একটি রিটেইল সেল বা খুচরা বিক্রয় কেন্দ্র। তারা কোন ধরনের পণ্য প্রস্তুত করে না। তাই, ওয়ারেন্টি ক্লেইম করা পণ্য ক্রেতার পক্ষ থেকে আল আকসা কম্পিউটার্স সরাসরি সরবরাহকারী বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে পাঠায়। ওয়ারেন্টির ক্ষেত্রে আমরা আন্তরজাতিক (পণ্য ভেদে), দেশীয় এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) কর্তৃক প্রদত্ত নীতিমালা অনুসরন করি।
◼️ পণ্যের ওয়ারেন্টি ক্লেইম করার সময় অবশ্যই পণ্যের ক্রয় রশিদ অথবা পণ্য ক্রয়ের প্রমাণ উপস্থাপন করতে হবে, অন্যথায় ওয়ারেন্টি ক্লেইম গ্রহন করা হবে না। গ্রাহক চাইলে প্রাদনকৃত মোবাইল ফোন নাম্বারের মাধ্যমে পণ্যের ওয়ারেন্টি ক্লেইম করতে পারবে।
◼️ পণ্যের সরবরাহ এবং স্বল্পতার উপর ভিত্তি করে ওয়ারেন্টি সম্পন্ন হওয়ার সময়কাল পরিবর্তিত হতে পারে। কোনো পণ্য ওয়ারেন্টি ক্লেইম করার পর পণ্যটি ডেলিভারি পেতে সাধারনত ৭ কার্যদিবস সময় লাগলেও বিশেষ ক্ষেত্রে ১৫ থেকে ২০ দিন বা তার অধিক সময় লাগতে পারে।
✳️ যেসব কারণে পণ্য ওয়ারেন্টির আওতায় আসবে না
◼️ পণ্যের ক্রয় রশিদ, বিল, ইনভয়েস বা কোনরূপ ক্রয়ের প্রমানপত্র (যেমন মোবাইল নাম্বার) না থাকে তাবে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।
◼️ পণ্যের কোনো অংশ যদি পুড়ে যায়, ভেঙ্গে যায়, অথবা কোনো অংশ বসে যায়, টেম্পারিং হয়, লেয়ার কাটা, মরিচা পড়া, বাকা হয়ে যাওয়া, ফাঙ্গাস পড়া, কোনো পোর্টে ফাটা দাগ, অথবা ফাটা হওয়ার মত দাগ পাওয়া যায় সেক্ষেত্রে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।
◼️ পণ্যের স্টিকার বা সিরিয়াল নাম্বার উঠে যাওয়া অথবা অস্পষ্ট অবস্থায় পাওয়া যায় সেক্ষেত্রে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।
◼️ ল্যাপটপ/নোটবুক কম্পিউটারের ক্ষেত্রে ব্যাটারি, চার্জার এবং অন্যান্য আনুসাঙ্গিক যন্ত্রাংশের ওয়ারেন্টি ১ বছরের অধিক নয় এবং তা মূল পণ্যের ওয়ারেন্টির অন্তর্ভুক্ত নয়।
◼️ পণ্যের কেসিং এর ভিতরের কোনো যন্ত্রাংশ পরিবর্তন এবং সিরিয়াল নাম্বার অমিল পাওয়া যায় সেক্ষেত্রে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।
◼️ পণ্যের লক বা হুক ভাঙ্গা অথবা খোলার চেষ্টা করা হয়েছে তা সনাক্ত হয়, সেক্ষেত্রে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।
◼️ পণ্যের স্ক্রিনে যদি দাগ বেশি পড়া অবস্থায় পাওয়া যায় সেক্ষেত্রে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।
◼️ পণ্যের কোনো যন্ত্রাংশ যদি পোকা-মাকড়ের কারণে কোনরূপ ক্ষয়ক্ষতি বা বিনষ্ট অবস্থায় পাওয়া যায় সেক্ষেত্রে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।
◼️ পণ্যের স্ক্রিনে আঘাতের কারণে কোনো গোলাকার বা অর্ধচন্দ্রের অনুরুপ কোনো ক্ষতি সনাক্ত হলে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।
◼️ পানিতে পরা অথবা অন্য কোনো তরল পদার্থে পরে ক্ষতিগ্রস্থ হওয়া পণ্য ওয়ারেন্টির আওতায় আসবে না।
◼️ পণ্যের অপব্যবহার ও অযত্নের ফলে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তবে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।
◼️ মনিটরের ডেড পিক্সেল (Dead Pixel) বা স্টাক পিক্সেল (Stuck Pixel) এর ওয়ারেন্টি ক্লেইম করতে হলে ন্যূনতম ৩ বা তার অধিক ডেড/স্টাক পিক্সেল দৃশ্যমান হতে হবে। অন্যথায় ওয়ারেন্টির আওতায় আসবে না।
◼️ কোনো ভঙ্গুর প্রোডাক্ট, যেমন- মনিটর, গ্লাস কেসিং ইত্যাদির ক্ষেত্রে ওয়ারেন্টি ক্লেইমে অবশ্যই পণ্যের সাথে তার বক্স প্রদান করতে হবে।
◼️ যদি কোনো পণ্য এমন হয়ে থাকে যার গায়ে কোনো সিরিয়াল নাম্বার থাকে না কিন্তু বাক্সে সিরিয়াল নাম্বার থাকে, যেমন- হেডফোন, ইয়ারফোন, স্মার্ট ওয়াচ, কেবল ইত্যাদি পণ্যের ওয়ারেন্টির ক্ষেত্রে বক্স আবশ্যক।
◼️ কোনো পণ্য যদি ক্রেতা নিজে অথবা অননুমোদিত প্রতিষ্ঠান থেকে মেরামত করার চেষ্টা করেন তাহলে ওয়ারেন্টি বাতিল বলে গণ্য হবে।
◼️ কাস্টমাইজড সিস্টেমের ক্ষেত্রে অপারেটিং সিস্টেম কখনই ওয়ারেন্টির আওতায় পড়বে না।
✳️ সেলস রিটার্ন পলিসি
◼️ নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো পণ্যের সরবরাহের ঘাটতি থাকলে ক্রেতাকে বিকল্প কোনো পণ্য গ্রহনের প্রস্তাব দেয়া হবে অথবা মূল্য ফেরত দেয়া হবে। মূল্য ফেরতের ক্ষেত্রে সরবরাহকারী প্রতিষ্ঠান পূর্ণ বিক্রয় মূল্য অথবা ব্যবহারের সময়সীমার উপর ভিত্তি করে আংশিক মূল্য ফেরত দিতে পারে।
◼️ ক্ষেত্রবিশেষে কোনো পণ্য সরবরাহ না থাকলে ক্রেতা বিকল্প পণ্য নেয়ার ক্ষেত্রে আংশিক মুল্য সংযোজন (Adjustment) করতে হতে পারে।
✳️ সার্ভিস ওয়ারেন্টি পলিসি
◼️ সার্ভিস ওয়ারেন্টির অন্তর্ভুক্ত কোনো পণ্য ওয়ারেন্টি সীমার মধ্যে থাকলে তা রিপেয়ার (মেরামত) করার জন্য কোন বাড়তি মুল্য নেয়া হবে না, তবে যদি কোনো যন্ত্রাংশ পরিবর্তন বা সংযোজন করতে হলে সেই যন্ত্রাংশের মূল্য ক্রেতা পরিশোধ করবেন।
নোটঃ ওয়ারেন্টি সংক্রান্ত যেকোনো ধরনের সিদ্ধান্ত পরিবর্তন, পরিবর্ধন ও বাতিল করার সম্পূর্ণ অধিকার আল আকসা কম্পিউটার্স সংরক্ষণ করে।
📞 আরও তথ্যের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুনঃ
প্রতিষ্ঠান: আল আকসা কম্পিউটার্স
ঠিকানা: জমজম টাওয়ার, উত্তরা, ঢাকা-১২৩০, বাংলাদেশ
ওয়েবসাইট: https://alaqsacomputers.com
হটলাইন নাম্বার: +8801821743108
ইমেইল: info@alaqsacomputers.com

